বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

'যাজকের মুক্তিই তুরস্কের মুদ্রা সংকটের সমাধান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন বলেছেন, তুরস্কে আটক মার্কিন যাজককে মুক্তি দিলে দেশটি ‘তাৎক্ষণিকভাবে’ তাদের মুদ্রা লিরার মূল্যমানের সংকট নিরসন করতে পারে।

খৃস্টান যাজক অ্যান্ড্রু ব্রানসনকে ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানে সহায়তা করার অভিযোগে আটক করে রেখেছে তুরস্ক।

এর শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর নতুন শুল্ক আরোপ করার পর থেকে ডলারের বিপরীতে দেশটির মুদ্রা ‘লিরা’র মূল্যমান হু হু করে কমতে শুরু করেছে।

দুই দশক ধরে তুরস্কে বসবাসরত ব্রানসনকে গত ২১ মাস ধরে আটকে রেখেছে তুরস্ক। তবে ব্রানসন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

ইসরাইলে এক সফরে গিয়ে নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যাজক ব্রানসনকে মুক্তি না দিয়ে তুরস্ক ভুল করেছে। প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে এই ভুলটিই আরও প্রলম্বিত হচ্ছে।’

‘ন্যাটোর সহযোগী ও পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে তুরস্ক ব্রানসনকে মুক্তি দিলে তাৎক্ষণিকভাবে এই সংকটের অবসান হতে পারে’ যোগ করেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ