সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাজারে আসছে আকর্ষণীয় 'গুগল কোচ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: প্রযুক্তির ক্ষেত্রে ইতোমধ্যে আধিপত্য বিস্তার করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। প্রায় সব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এখন এই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। বিশেষ করে অ্যাপল, গুগল ও অ্যামাজন কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও বেশি শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে।

বড় এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে গুগল। এখন তারা কাজ করছে স্বাস্থ্য সম্পর্কিত ‘অ্যাসিসট্যান্ট’ সেবা নিয়ে । অ্যান্ড্রয়েড পলিসের প্রতিবেদন বলছে, এই অ্যাসিসট্যান্টকে ‘গুগল কোচ’ নামে ডাকা হবে।

গুগল কোচ শুধু ব্যায়াম পর্যবেক্ষণই করবে না, বরং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য, ব্যায়াম সম্পর্কে সাজেশন দেওয়া, রুটিন ঠিক করে দেওয়া এবং এ সম্পর্কিত উন্নতি পর্যবেক্ষণসহ সব কাজই করবে। রুটিন অনুযায়ী কোনও কাজ যদি ব্যবহারকারীরা করতে না পারে তাহলে কিভাবে সেটা পুষিয়ে নেওয়া যায়, সেটাও বলে দেবে এই কোচ।

গুগলের হেলথ অ্যাসিসট্যান্ট খাদ্য ও পুষ্টি পর্যবেক্ষণ করবে। এছাড়া লোকেশন অনুযায়ী ব্যবহারকারীকে খাবারের তালিকাও সরবরাহ করবে গুগল কোচ। এসব বিভিন্ন সেবা পাওয়ার সময় গ্রাহকরা বিভিন্ন নোটিফিকেশন পাবেন। মূলত নোটিফিকেশনের মাধ্যমেই ব্যবহারকারীদের সতর্ক করা হবে।

গুগল কোচ সেবা কবে থেকে চালু হবে তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে এটা গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

সূত্র: গেজেটস নাউ

অারও পড়ুন: কাশ্মীরে ঈদের নামাজের পর সংঘর্ষ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ