বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

সড়ক দুর্ঘটনায় সৌদিতে একই পরিবারের নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ১২টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একই পরিবারের ৬ সদস্য তায়েফ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় বাবাসহ ৩ মেয়ে নিহত হন।

নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান (৪৭), মেয়ে- সায়মা (১৪), সিনথিয়া (১২) ও সাবিহা (৯)।

দুর্ঘটনায় গুরুতর আহত মশিউর রহমানের স্ত্রী ও ছেলে সৌদির কিং আব্দুলাজিজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মশিউর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সাঈদ ভাঙ্গা গ্রামের মৃত অহিদ রহমানের ছেলে।

অারও পড়ুন: হাফেজ মোশারফের মুফতি হবার স্বপ্ন কেড়ে নিল বেপরোয়া বাস

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ