শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের সংসদে ভোট আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের সংসদে ভোট আজ। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ছিল প্রধানমন্ত্রীর প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। এদিকে, পিটিআইবিরোধী জোট গড়লেও শেষ পর্যন্ত শাহবাজকে সমর্থন দিচ্ছে না বেনজির ভুট্টোর দল পিপিপি। তাই পরিসংখ্যান বলছে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানই নিশ্চিত।

এর আগে, বুধবার স্পিকার পদে আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার পদে কাসিম সুরি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরই নতুন স্পিকার আসাদ কায়সার প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেন।

প্রধান বিরোধী দল নওয়াজের পিএমএল-এন ইমরানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে ১১ দলীয় গড়ে। তবে প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন নিয়ে নির্বাচনে তৃতীয় স্থানে থাকা পিপিপির সঙ্গে ঐকমত্যে পৌঁছতে পারেনি দলটি।

এ ব্যাপারে ডনের খবরে বলা হয়েছে, বুধবার ইমরান খানের মনোনয়নপত্র জমা দেয়া হয়। পিটিআই’র শরিক আওয়ামী মুসলিম লীগের (এএমএল) প্রধান শেখ রশিদ সংসদে স্পিকারের নিকট এ মনোনয়নপত্র জমা দেন। গত ৬ আগস্ট পিটিআই’র সংসদীয় কমিটি ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করে।

অন্যদিকে, পিএমএল-এনের জ্যেষ্ঠ তিন নেতা খাজা আসিফ ও আহসান ইকবাল একইদিন শাহবাজ শরিফকে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দেন।

কেমন প্রধানমন্ত্রী হবেন ইমরান খান?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ