বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১২ ফাল্গুন ১৪৩২ ।। ৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এপ্রিলে হবে স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা  ফোনে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান পিলখানা ট্রাজেডির পূর্ণাঙ্গ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জমিয়তের হাতিয়ায় হামলার শিকার সংসদ সদস্য হান্নান মাসউদ   ‘যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র’ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হতে যাচ্ছেন মোস্তাকুর রহমান  ‘শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে’ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির জানা গেল এবারের ফিতরার হার  ‘পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’

কোটা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেত্রী লুমা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খিদ্রচাপড়ি এলাকায় তার দাদাবাড়ি থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ। রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

লুৎফুর নাহার ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এটা ছিল কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিট ও বেলকুচি থানার যৌথ অভিযান। লুৎফুর নাহারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: চাকরিতে সব ধরনের কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেয়া হবে: সচিব

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ