শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

মার্কিন পণ্য বয়কট করার ঘোষণা তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সম্প্রতি তুরস্কের ওপর মার্কিন অবরোধ আরোপের পর দেশটির অর্থনীতিতে এর প্রভাব পড়েছে কঠিনভাবে। আর তাই প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মার্কিন পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, তার দেশ অর্থনীতিকে আরও সুসংহত করতে দৃঢ় পদক্ষেপ নিবে ধীরে ধীরে।

তিনি আরো বলেন, তুরস্ক অচিরেই প্রথম পর্যায় মার্কিন ইলেক্ট্রনিক পণ্য বয়কট করবে। তাদের কাছে যদি আইফোন থাকে তাহলে এর বিপরীতে স্যামসাং রয়েছে।

এছাড়া রয়েছে ভেনাস ও ভেস্টাল। তিনি তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে তৈরী বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্যের দিকে ইশারা করেছেন।

উল্লেখ্য, মার্কিন অবরোধের পর তুরস্কের মুদ্রা লিরার মূল্যমানের দরপতন ঘটেছে উদ্বেগজনক হারে। ডলার প্রতি ৭. ২২ লিরায় পৌছেছে বর্তমানে।

চলতি বছরে তাই ৪০% মূল্য কমে গেছে মুদ্রারমান। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের কারণে সামান্য স্থিতি ফিরে এসেছে জানা গেছে।

আল-আরাবিয়া ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

ইমরান খানকে শুভেচ্ছা; নতুন সম্পর্কের আশাবাদ সৌদির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ