শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সৌদির আরও দুই প্রখ্যাত আলেম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সরকারের বিরুদ্ধে মত প্রকাশের অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী আরও দুই আলেমকে গ্রেফতার করেছে। গতকাল (রোববার) দেশটির দু’জন প্রখ্যাত আলেমকে আটক করা হয়। খবর পার্সটুডের

সৌদি আরবের চলমান সামাজিক পরিস্থিতি সম্পর্কে সমালোচনামূলক বক্তব্য দেয়ার অপরাধে গতকাল ‘মুহাম্মাদ বিন সৌদ’ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ নাসের আল-উমরকে আটক করা হয়। ২০১৭ সালের অক্টোবর মাসে আল-উমরের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এ ছাড়া, মদীনার তাইয়্যেবা বিশ্ববিদ্যালয়ের কুরআন ফ্যাকাল্টির সাবেক ডিন আহমাদ আল-আম্মারিকে তার এক ছেলেসহ আটক করা হয়েছে। বয়োবৃদ্ধ আহমাদ আল-আম্মারি হাড়ের ক্ষয়রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে নিভৃতবাস করে আসছিলেন। কিন্তু সৌদি পুলিশ তাকেও গ্রেফতার করেছে।

কাবার কেয়ারটেকারের কাছে নতুন গিলাফ হস্তান্তর

সৌদি প্রিন্স মুহাম্মাদ বিন সালমান দেশটির যুবরাজের দায়িত্ব পাওয়ার পর দুর্নীতিবিরোধী অভিযান ‍শুরু হয়। এতে সরকারবিরোধীদেরও গ্রেফতার করা হচ্ছে।

দুর্নীতিবিরোধী সে অভিযানে এ পর্যন্ত বহু প্রিন্স, আলেম, ব্যবসায়ী ও বুদ্ধিজীবীকে আটক করা হয়েছে।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ