বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

দক্ষিণ চট্টলার শীর্ষ আলেম মাওলানা আবুল ওয়াফা শমসীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন
চট্রগ্রাম প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ আলেমে দীন জামিয়া কুরআনিয়া দারুল উলূম ওসমানাবাদ (রাজঘাটা) লোহাগাড়া'র প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আবুল ওয়াফা শমসী আজ সকাল পৌনে ৮টার দিকে মাদরাসায় অবস্থানকালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা গ্রামের স্থায়ী বাসিন্দা মরহুম মাওলানা আবদুস সালাম-এর দ্বিতীয় পুত্র মাওলানা আবুল ওয়াফা শমসী। তিনি পিতার কাছে প্রাথমিক শিক্ষাগ্রহণের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অর্জন করেন জমিয়া আরাবিয়া জিরিতে।

শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি দীর্ঘ ২০ বছর চট্টগ্রাম নগরীর প্রাচীনতম দীনি মারকায জামিয়া আরাবিয়া মোজাহেরুল উলূমের পরিচালকের দায়িত্ব পালন করেন।

পরে কর্ণফুলি উপজেলার শাহমীরপুর মাদরাসার পরিচালকের দায়িত্ব পালন করেন। অতঃপর জামিয়া পটিয়ার সাবেক মুহতামিম আল্লামা শায়খ ইউনুস রহ. এর পরামর্শে নিজ গ্রামে জামিয়া কুরআনিয়া দারুল উলূম ওসমানাবাদ প্রতিষ্ঠা করেন এবং আমৃত্যু এর পরিচালকের দায়িত্ব পালন করেন।

তিনি দীর্ঘ প্রায় ২ বছর যাবত অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে এলাকা ও আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ আসর মাদরাসা ময়দানে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব আলেম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ