রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আজ থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে পরিবহন মালিক-শ্রমিকদের ‌‘অঘোষিত ধর্মঘটের’ কারণে বেশ ক’দিনের অচলাবস্থার পর আগামীকাল সোমবার (৬ আগস্ট) সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের সব রুটে বাস চলাচল শুরু হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এ সিদ্ধান্তের কথা রোববার (৫ আগস্ট) রাতে জানিয়েছেন সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, পরিস্থিতি এখন ভালো মনে হচ্ছে। সোমবার সকাল থেকে সারাদেশের সব রুটে যথারীতি বাস চলাচল শুরু হবে। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমিতির তরফ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বেপরোয়া দুই বাসের পাল্লাপাল্লিতে চাপায় পড়ে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুরও হয়।

এর প্রেক্ষিতেই ‘নিরাপত্তার অভাব’ দেখিয়ে ঢাকাসহ সারাদেশের অনেক জায়গায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিকেরা। মাঝে শুক্রবার রাতে দূরপাল্লার গাড়ি চললেও শনিবার থেকে ‘নিরাপত্তার অভাব’ দেখিয়ে তাও বন্ধ করে দেওয়া হয়। এতে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে মালিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় তারা সোমবার থেকে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিলেন।

৬ কোম্পানির আওতায় ৪ হাজার বাস নামানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ