শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিক্ষার্থীদের আন্দোলন: জরুরি বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: রাজহধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার বিকেলে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার বিকেল ৩ টায় ঢাকার সব সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী। বৈঠকে ছাত্র আন্দোলন নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

একই স্থানে একই বিষয়ে বিকেল ৫ টায় ঢাকা মহানগরীর সব সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন নুরুল ইসলাম নাহিদ। জরুরি এই বৈঠকে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: গুজবে কান না দিয়ে ক্লাসে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ