শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

‘বলপ্রয়োগ না করে তাদের কি চুমু খাবে?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা গুলি করতে করতে আমাদের দিকে আসবে, তাদের বলপ্রয়োগ না করে কি চুমু খাবে?

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বারবার ষড়যন্ত্রের শিকার হওয়া। আওয়ামী লীগ কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে—এই ইতিহাস নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজ রোববার সকালে বনানীতে তার কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পদক ওবায়দুল কাদের বলেন, কারা শিক্ষার্থীদের আন্দোলনে নোংরা রাজনীতির দিকে ‍নিয়ে যেতে চায়, সেটা গত তিন দিনে পরিষ্কার হয়ে গেছে।

তিনি আরও বলেন, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর ফোনালাপের পর তো ক্লিয়ার হয়েছে। কারা ঢাকায় লোক এনে আন্দোলন করতে চায়। কারা এসব ষড়যন্ত্র করছে।

মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলার নিন্দা মির্জা ফখরুলের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ