শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

গুজবে কান না দিয়ে ক্লাসে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (০৫ আগস্ট) সকালে গণভবন থেকে ১০ জেলার ৩০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহআবন জানান।

ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নিতে শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। শিগগিরই সড়ক পরিবহন আইন পাস করা হবে। শিক্ষার্থীদের আর রাস্তায় থাকার দরকার নেই। পুলিশই দায়িত্ব পালন করবে। শিক্ষার্থীদের ঘরে রাখতে অভিভাবকদের প্রতি তিনি অনুরোধ জানান।

তিনি বলেন, কেউ গুজবে কান দেবেন না, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রযুক্তি যেন গঠনমূলক ও মানুষের কল্যাণে ব্যবহৃত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রযুক্তির কল্যাণমূলক কাজে ব্যবহারে শিশুদের উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে তৃতীয়পক্ষ ঢুকে গেছে। একটি মহল ফেসবুকে গুজব ছড়াচ্ছে। যারা আগুন দিয়ে মানুষ মারতে পারে তাদের পক্ষে সবই সম্ভব। তাই সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন যেন কেউ ভিন্নখাতে না নিতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

রাস্তায় চলাচলে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কুল থেকেই ট্রাফিক রুল শেখাতে হবে। স্কুলের সামনেই ট্রাফিক থাকবে, জেব্রা ক্রসিং থাকবে, যেখানে আন্ডার পাস প্রয়োজন তার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

দুর্ঘটনা ঘটতে পারে, তা যতদূর সম্ভব রোধ করতে হবে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

আরও পড়ুন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সচল করার নির্দেশ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ