বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

মিষ্টি খাইয়ে ঘরে ফিরতে বললো ছাত্রলীগ; শিক্ষার্থীদের না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে আন্দোলন স্থগিতের অনুরোধ করল ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শাহবাগে এসে শিক্ষার্থীদের হাতে হাতে মিষ্টি-চকলেট তুলে দেন।

এসময় ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী তোমাদের সব দাবি মেনে নিয়েছে। এবার তোমরা ক্লাসে ফিরে যাও।

তারা বলেন, আমরা বড়রা এতোদিন যা করতে পারি নি, তোমরা তা করে দেখিয়েছ। ট্রাফিক ব্যবস্থা ঠিক করার জন্য মন্ত্রণালয়, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন। আন্দোলনের পর সব জায়গায় পরিবর্তন এসেছে।

এ সময় শিক্ষার্থীরা মিরপুরে তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিচার চান।

শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোন নেতাকর্মী হামলা করলে তারা তাদের  দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলেও প্রতিশ্রুতি দেন।

তবে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং রাস্তা থেকে সরে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব আলেম

রাস্তা চলার সুন্নাত ও আদবসমূহ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ