সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

টেকনাফে পৃথক মাদকবিরোধী অভিযানে আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হল টেকনাফ সদরের রাজারছড়া এলাকার ফজল করিমের ছেলে মোঃ আয়াছ (২০), বালুখালী ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প ১/১ এর লাল মিয়ার ছেলে হাসমত উল্লাহ (২১), টেকনাফ সদরের কচুবুনিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সুরত আলম (৩২)।

এছাড়া একইদিনে হোয়াইক্যং পুলিশ ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম হোয়াইক্যং লম্বাবিল তেচ্ছিব্রীজ এলাকায় ১ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ সদরের দক্ষিন গোদার বিল এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুর রহিম (২৪), হ্নীলা রঙ্গিখালী লামার পাড়া এলাকার আলী হোসেনের ছেলে মোঃ সোহেল রানা(২১),পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার মোঃ আমিন ড্রাইভারের ছেলে মোঃ জাবেদ (২৪) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলে জানায় ওসি।

আরও পড়ুন: চাকরির আবেদন করতে পারবেন না মাদকাসক্তরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ