শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আসামের নাগরিকদের গুলি করে তাড়ানোর হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামে নাগরিক তালিকায় যাদের নাম নেই তারা বাংলাদেশি, তারা আসাম না ছাড়লে গুলি করে তাড়ানো হবে বলে হুঙ্কার দিয়েছেন হায়দরাবাদের বিজেপি এমএলএ টি রাজা সিং।

আসামের নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পর সেখানকার মুসলমান ও বাংলাভাষীদের বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপি নেতাদের ঘৃণা ও বিদ্বেষ বেড়েই চলছে। এরই প্রেক্ষিতে বিজেপি নেতা এমন হুঙ্কার ছাড়লেন।

রাজা সিং বলেন, বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানরা ভারতের জন্য ভয়ঙ্কর বিপদ। তাদেরকে স্বেচ্ছায় ভারত ছাড়তে হবে। অন্যথায় গুলি করে তাড়াতে হবে।

এর আগে বিজেপি প্রধান অমিত শাহও এনআরসি ইস্যুতে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, কংগ্রেস অতীতে নাগরিক তালিকা প্রকাশ না করে মূলত অবৈধ বাংলাদেশিদের রক্ষা করতে চেয়েছিল। কিন্তু বিজেপি এসে তা করে দেখালো।

অমিতের বক্তব্যের কয়েক ঘণ্টা পর এমএলএ রাজা সিং তাদেরকে গুলি করার হুমকি দেন।

আসামে তালিকা থেকে বাদই পড়লেন ৪০ হাজার নাগরিক

অশান্ত হয়ে উঠতে পারে ভারতের আসাম

-আরআর