শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

রাজশাহীর এক কেন্দ্রে ৩০ মিনিটে ৫৬ ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী সিটিতে নির্বাচনী খবর সংগ্রহের সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, নগরীর ৩০ নং ওয়ার্ডের বিনোদপুর ইসলামীয়া কেন্দ্রে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ আসে।

সরজমিনে দেখা যায়, ওই কেন্দ্রে মাত্র আধা ঘন্টার মধ্যে মেয়র পদের ব্যালটে পড়েছে ৫৬টি ভোট। ব্যালটের কয়েকটি অবশিষ্ট অংশে (মুড়ি) দেখা যায়নি ভোট দাতার টিপসই বা স্বাক্ষর। যদিও ঐ বুথেই কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর ব্যালটে পড়েছে ২৫ ভোট।

ওই কেন্দ্রের ঘুড়ি প্রতীকের এজেন্টদের আওয়ামীলীগ কর্মীরা চড় থাপ্পড় মেরে বের করে দেন বলেও জানা যায়।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা এসব নিয়ে কিছু বলেননি।

পোলিং অফিসারদের কাছে এর কারণ জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা সাংবাদিক শামছুল ইসলামকে লাঞ্ছিত করে কেন্দ্র থেকে বের করে দেন।

তবে প্রিসাইডিং অফিসার আব্দুল্লাহিল শফি বলেন, কেন্দ্রে কোন অনিয়ম হচ্ছে না। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এজেন্টেদের বের করে দেওয়ার বিষয়ে তার কাছে কোন অভিযোগও নেই।

৩ সিটিতে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ