শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

বরিশালে বেসকারীভাবে আওয়ামী লীগের সাদিক আব্দুল্লাহ বিজয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিজয়ী হয়েছেন।

বরিশালের ১২৩টি কেন্দ্রের মধ্যে মোট ১০৭টি কেন্দ্রের ভোট গণনা করে এ ঘোষণা দেয়া হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।

অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩ হাজার ৪১ ভোট।

সোমবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। রাত পােনে  ১১টায় ১০৭ কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে সাদিক আব্দুল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়।

জানা যায়, বরিশাল সিটি করপোরেশনে চতুর্থবারের এ নির্বাচনে ১২৩টি কেন্দ্রের ৭৫০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৪টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৭৮টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ১৬টি কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।

মোট ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ২০ হজার ৭৩০ জন নারী ও ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন পুরুষ। শেষদিকে এসে ৭ মেয়রপ্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু আওয়ামী লীগের মেয়রপ্রার্থীকে সমর্থন দেওয়ায় মাঠপর্যায়ে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৯১ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রাজশাহীতে বেসরকারিভাবে খায়রুজ্জামান লিটন বিজয়ী
৩ সিটি নির্বাচনের ফলাফল আপডেট, রাজশাহীতে নৌকা জয়ী
সিলেটে নিজের কেন্দ্রেই হারলেন বদরউদ্দিন কামরান

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ