বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

বছরে তিন লাখ মানুষ হত্যা করে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  বিশ্বব্যাপী নিজের আধিপত্য বজায় রাখতে বছরে তিন লাখ মানুষ হত্যা করে আমেরিকা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত দুই কোটির বেশি মানুষ হত্যা করা হয়েছে দেশটি, যা প্রতি বছর প্রায় ৩ লাখ।

এ সময়ের মধ্যে দেশটি ৩৭টি দেশ বা অঞ্চলে আগ্রাসন চালিয়েছে। এই ৩৭টি দেশ বা অঞ্চলে যুদ্ধ ও দ্বন্দ্বে দুই কোটির বেশি মানুষ নিহত হয়েছে। এ জন্য আমেরিকার সেনাবাহিনী সরাসরি দায়ী।

আমেরিকার খ্যাতিমান গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদ জেমস লুকাস দীর্ঘদিন গবেষণা করে এমন তথ্য প্রকাশ করেছেন। গত বুধবার তিনি এ বিষয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভিকে এক সাক্ষাৎকার দিয়েছেন।

জেমস লুকাসের গবেষণার বরাত দিয়ে অ্যাটাক দ্য সিস্টেম ডটকমের প্রধান সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক কেইথ প্রেস্টনও আমেরিকার ভার্জিনিয়ায় এসব তথ্য প্রকাশ করেছেন।

প্রেস টিভির খবরে বলা হয়েছে, প্রেস্টন বলেন, মার্কিন সরকার ওইসব অঞ্চলে দারিদ্র্য, অপরাধ, বর্ণবাদ ও সহিংসতা সৃষ্টির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে।

মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আমেরিকা কখনোই শীর্ষপর্যায়ে ছিল না, বরং দেশ ও বিদেশে ব্যাপক হারে অপরাধ ও কুকর্ম করেছে।

মানবাধিকারের ক্ষেত্রে আমেরিকা চ্যাম্পিয়ন কিংবা বিশ্বব্যাপী শান্তি ছড়াতে ভূমিকা রেখেছে- এমন ভাবা বোকামি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেন প্রেস্টন। তিনি বলেন, ‘আগে আধুনিক সাম্রাজ্যবাদী ছিল ব্রিটেন, এখন সেই ভূমিকায় আমেরিকা।

সূত্র: প্রেস টিভি ,  অ্যাটাক দ্য সিস্টেম ডটকম

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ