বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

মক্কায় প্রবেশে নতুন নিষেধাজ্ঞা জারি সৌদি সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী এক মাসের জন্যে সৌদি আরবের ভেতরের স্থানীয় নাগরিকসহ প্রবাসীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত কাগজ ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। তবে পবিত্র নগরী মক্কার বাসিন্দা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রবেশ করতে কোনো বাধা নেই। নিরাপত্তার স্বার্থেই মক্কায় প্রবেশে এই কড়াকড়ি ও বিধিনিষেধ আরোপ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মদিনা চেক পোস্টের নিরাপত্তায় থাকা এক কর্মকর্তা বলেন, আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে পবিত্র মক্কায় বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ভিড় কমাতেই সর্বসাধারণের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেদ্দা, মক্কা, তায়েফ ও মদিনাসহ বিভিন্ন চেক পয়েন্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা।

ওই কর্মকর্তা বলেন, যাদের পবিত্র মক্কার আকামা আছে ও যারা সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করছে এবং খাদ্য প্রদান করে তারা মক্কায় প্রবেশ করতে পারবেন। যারা তায়েফ বা রিয়াদে যেতে চায় তাদের জেদ্দা-তায়েফের মহাসড়ক ব্যবহার করতে হবে।

সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ক্যাপ্টেন আহমেদ মোহাম্মদ আল শমরনী বলেন, জেদ্দা থেকে অনেক গাড়ি চালকসহ গাড়িভর্তি যাত্রীদের ইকামা চেক করে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইকামা ও মক্কা প্রবেশের অনুমোদন কাগজ পেয়েছে এমন ব্যক্তিই মক্কায় প্রবেশ করতে পারবে।

তিনি আরো বলেন, হজ করার অনুমোদন ছাড়াই যারা মক্কায় প্রবেশের চেষ্টা করবে তাদের তথ্য, ফিঙ্গার প্রিন্ট ও ইকামার ছবি রেখে দেবে নিরাপত্তা বাহিনী। এই আদেশ অমান্য করলে নাগরিক ও প্রবাসী আইন অনুযায়ী স্থানীয় ও প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের মধ্যে যারা হজের অনুমোদন ছাড়া অবৈধবাবে মক্কায় প্রবেশ করবে তাদের গ্রেফতার করা হবে এবং তাদের যানবাহন জব্দ করা হবে। আর প্রবাসীদের মধ্যে যারা হজের অনুমোদন না নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করবে তাদের দেশে ফেরৎ পাঠানোসহ ১০ বছরের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করা হবে।

আরও পড়ুন: পবিত্র মক্কায় দোয়া কবুলের জায়গাসমূহ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ