বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

আফগানিস্তানে অাইএস-তালেবান যুদ্ধে নিহত ৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের জাজান প্রদেশে তালেবান ও আইএসের পারস্পরিক লড়াইয়ে অল্প কয়েকদিনে ৩০০ জন  নিহত হয়েছে ও বাস্তুহারা হয়েছেন হাজার হাজার মানুষ।  খবর আল-আরাবিয়া-এর।

খবরে বলা হয়, আফগান কর্মকর্তাদের মতে, তালিবান ও আইএস উভয় পক্ষের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তর প্রদেশের জাজানে চলমান যুদ্ধের ফলে হাজার হাজার লোকনিজের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। এ সহিংসতায় ৩০০ লোক মারা গিয়েছে বলে জানায় কর্মকর্তারা।

গত কিছুদিন আগে তালেবানদের একটি ঘাঁটিতে আইএস হামলা চালালে তালেবানদের ১৫জন কমান্ডার নিহত হয়েছে। এরপর থেকেই দুই দলের লড়াইয়ে বহু মানুষ নিহত হয়েছেন।

এমনকি সে ঘটনা কেন্দ্র করে এখনো তাদের মধ্যে যুদ্ধ চলছে বলে জানায় আফগান কর্মকর্তারা।

জাজান প্রদেশের প্রাদেশিক সরকারের মুখপাত্র মুহাম্মদ রেজা গাফরি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে উভয় দল ধরে লড়াই করে আসছে।

তালেবান ও 'আইএসআইএস' এর  মধ্যে চলমান যুদ্ধের কারণে নিহতের মধেঘ্য বেসামরিক নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি।

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন যে, দারফাবর এলাকায় আইএস ও তালেবান মুখোমুখি যুদ্ধ হওয়ার পর থেকে তাদের সঙ্গে লাগাতার যুদ্ধ চলে আসছে।

তিনি বলেন, আমরা এলাকাগুলো থেকে আইএস নিধন করতে চাই।  সরকারি মুখপাত্র রেজা গাফরির মতে, উভয় গ্রুপের চলমান যুদ্ধের কারণে হাজার হাজার লোক প্রাদেশিক রাজধানী শেহরগানে স্থানান্তরিত হয়েছে। সূত্র: অাল-আরাবিয়া।

অারও পড়ুন: ২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ