শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আবারও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এই বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি নম্বর- ১১১৩) করেছেন তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ।

বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে জিডি করা হয় বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন থানার ডিউটি অফিসার।

জিডি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি আসে।

চিঠিতে বলা হয়েছে, আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছেন। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, তার জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য। শেখ হাসিনা আপনাকে বাঁচাতে পারবেন না।

প্রসঙ্গত, এর আগে ২০১১ সালের ২ জানুয়ারি, ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট, ২০১৬ সালের ৩০ মে এবং ২০১৭ সালের ৭ ও ২৪ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেয়া হয়।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের স্বর্ণের নিলাম বন্ধ ১০ বছর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ