শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

কোটা পর্যালোচনা কমিটির মেয়াদ বাড়ল ৯০ কর্মদিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পর্যালোচনায় গঠিত কমিটির মেয়াদ ৯০ কর্মদিবস বাড়ানো হয়েছে।

এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২ জুলাই এ কমিটি গঠন করে ১৫ কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছিলো।

৮ জুলাইয়ের প্রথম সভায় দেশ-বিদেশের কোটা-সংক্রান্ত তথ্য-প্রতিবেদন সংগ্রহের সিদ্ধান্ত নেয় এই কমিটি।

এসব পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ছিলো। তবে দ্বিতীয় সভার আগেই ৯০ কর্মদিবস সময় বাড়ানো হলো।

বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫৫ শতাংশ নিয়োগ হয় অগ্রাধিকার কোটায়। বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়।

বিদ্যমান এই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই গঠিত হয় এই পর্যালোচনা কমিটি।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে কমিটিতে রয়েছেন সচিব পর্যায়ের আরো ছয় সদস্য।

আপত্তিজনক শব্দ প্রয়োগে ইমরানকে হুঁশিয়ারি পাক ইলেকশন কমিশনের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ