শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

১২ দিনের চিকিৎসা সফর শেষে বুধবার রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা।

রাষ্ট্রপতি মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৭ জুলাই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি (৭৪) দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। সূত্র : বাসস।

এসিল্যান্ডের নির্দেশে মসজিদ না ভাঙায় ২ জনকে আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ