শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ভরিতে ১১৬৬ টাকা কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২০ জুলাই) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে কমেছে এক হাজার ১৬৬ টাকা। তবে অপরিবর্তী রয়েছে সনাতন পদ্ধতির দাম।

সারা দেশের স্বর্ণের দোকানগুলোতে বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৪৯ হাজার ৮০৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪২ হাজার ৪৫৬ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশের স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে ওঠানামা করে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে। তাই বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২০ জুন স্বর্ণের দাম কমেছিল। ওই সময় ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল।

আরও পড়ুন : সোনা নিয়ে কথা বলা বিএনপির শোভা পায় না: কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ