শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

জেনেভা ক্যাম্পে ফের অভিযান, আটক ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে একের পর এক অভিযানেও বন্ধ হয়নি মাদকের কারবার। আজ বৃহস্পতিবার ফের ওই ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা ও গাঁজাসহ ৩৭ জনকে আটক করেছে র্যা ব-২ এর সদস্যরা।

র্যা ব সূত্র জানায়, আটক দুই নারীর মধ্যে একজন নাগিনা। তিনি জেনেভা ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে পাচুর স্ত্রী।

র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত চলা এই অভিযানে প্রথমে ১০০ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত অভিযোগে দুই নারীসহ ৩৭ জনকে মোহাম্মদপুর থানার পুলিশের কাছে সোপর্দ করে র্যা ব সদস্যরা।

এদিকে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

গত দুই মাসে জেনেভা ক্যাম্পে কয়েক দফায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গত ৮ জুন পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে জয়নাল ও তার আরেক স্ত্রী ফারহানা আক্তার ওরফে পাপিয়াকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন টিম।

আরও পড়ুন: সোনা নিয়ে কথা বলা বিএনপির শোভা পায় না: কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ