বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’ 

ফিলিস্তিনের প্রতি ম্যারাডোনার সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রাশিয়ায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ম্যারাডোনা এ কথা জানান।

গত রোববার রাশিয়ায় অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। আর সেই ম্যাচটি দেখার জন্য রাশিয়ায় উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড ডিয়াগো ম্যারাডোনা। এদিকে এই ম্যাচটি দেখতে রাশিয়ায় ছিলেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর সেখানেই এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ম্যারাডোনা ও প্রেসিডেন্ট আব্বাস। দুই জনের এই সাক্ষাতে ম্যারাডোনা আব্বাসকে বলেন, “আমি মনে প্রাণে একজন ফিলিস্তিনি।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো গেছেন প্রেসিডেন্ট আব্বাস। বিভিন্ন দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যু নিয়ে দুই নেতা বৈঠকে মিলিত হবেন বলে কথা রয়েছে।

ফুটবল জগতে কিংবদন্তি হিসেবে পরিচিত ম্যারাডোনা দীর্ঘ সময় থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। ফিলিস্তিন একদিন চূড়ান্তভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হবে বলে জানান ম্যারাডোনা।

নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে ম্যারাডোনা লিখেন, "এই লোকটি ফিলিস্তিনে শান্তি চায়। জনাব আব্বাস, আপনার নিজের একটি পূর্ণাঙ্গ দেশ আছে।" এর আগে ২০১৪ সালেও ম্যারাডোনা বলেছিলেন, ইসরাইল ফিলিস্তিনের সাথে যা করছে তা লজ্জার। পার্সটুডে।

ফিলিস্তিনিদের ঘুড়ির কাছে ইসরাইলের হার স্বীকার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ