বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’ 

ফিলিস্তিনি প্রেসিডেন্টকে জড়িয়ে ধরলেন ম্যারাডোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়া বিশ্বকাপে ফিফার আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেখানে তাকে দেখে জড়িয়ে ধরেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা

লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন এ ঘটনা ঘটে। এ সময় ফুটবল সম্রাট ফিলিস্তিনের নির্যাতিত জনগনের পাশে সব সময় থাকার ঘোষণা দেন।

তিনি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের নির্যাতনের শিকার ফিলিস্তিনের প্রতি সবসময় সমর্থন জানাবেন বলেও ঘোষণা দেন।

ইনস্টাগ্রামে এ বিষয়ে ম্যারাডোনা লিখেন, ‘আমি একজন ফিলিস্তিনি।’ একই সঙ্গে তিনি মুক্ত ফিলিস্তিনের আহ্বানও জানান।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাহমুদ আব্বাসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ম্যারাডোনা লেখেন, তিনি চান শান্তি এবং মুক্ত ফিলিস্তিন। প্রেসিডেন্ট আব্বাস একটি সঠিক এবং শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফিলিস্তিন ইস্যুতে আয়ারল্যান্ডে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ