শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর দেওয়া বিএমডব্লিউ ফিরিয়ে দিলেন কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর অনুকূলে সরকারি যানবাহন অধিদফতর থেকে সম্প্রতি বরাদ্দ দেয়া বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্টো-ভ-১১-১৯৪৭) তিনি (ওবায়দুল কাদের) ফেরত দিয়েছেন।’

বিএমডব্লিউটি প্রত্যাহার করে আগের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ দিতে মঙ্গলবার মন্ত্রীর দফতর থেকে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান আবু নাছের।

জানা গেছে, চার সিনিয়র মন্ত্রীকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মাসখানেক আগে প্রধানমন্ত্রী তার দলের সিনিয়র নেতাদের এই ধরনের ব্যতিক্রমী উপহার দিয়ে চমকে দিয়েছেন।

সৌভাগ্যবান এই চার মন্ত্রী হলেন -অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পশ্চিম জার্মানির তৈরি প্রতিটি গাড়ির বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

অন্যেরা গ্রহণ করলেও বিনয়ের সাথেই উপহার ফিরিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। দামি গাড়ি ব্যবহার করবেন না- এ কথা বলে কৃষিমন্ত্রীর গাড়িটি ফিরিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র। এবার সেই তালিকায় যুক্ত হল  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম।

আরও পড়ুন-   চার মন্ত্রীকে বিএমডব্লিউ উপহার দিলেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ