শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কোটা সংস্কার: শহীদ মিনারে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচার, গ্রেপ্তার ছাত্রদের মুক্তি এবং ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুশাদ ফরীদি

এসময় তাঁরা ‘শিক্ষা এবং হাতুড়ি এক সঙ্গে চলে না’, ‘শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলার বিচার চাই’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড বহন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, নিজেদের সকল দাবি আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত চলমান কর্মসূচির অংশ হিসেবে এই ধরনের মানববন্ধন চলমান থাকবে।

কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি এবং শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার বিচারের দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও অংশ নেন।

তবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

অারও পড়ুন: কোটা নিয়ে স্ট্যাটাস; জাবির ছাত্রীকে ধর্ষণের হুমকি ছাত্রলীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ