শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হঠাৎ ফেসবুক লাইভে ‘নিখোঁজ’ কোটা নেতা তারেক (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কোটা সংস্কার আন্দোলনের নেতা মো. তারেক রহমানের সন্ধান মিলেছে। বুধবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি অজ্ঞাত স্থান থেকে হঠাৎ ফেসবুক লাইভে আসেন।

গত শনিবার কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ১৪ জুলাই থেকে নিখোঁজ বলে দাবি করে তার পরিবার। ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন-ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে অবিলম্বে সন্তানকে ফিরিয়ে দেয়ার আকুতিও জানান তারেকের মা-বাবা।

সেদিন তারেকের বাবা মা জানান, ১৪ জুলাই তারেকের সঙ্গে শেষ কথা হয় তার বোনের। সে ফোনে বলছিল- তাকে কেউ অনুসরণ করছে। এই কথার পর থেকে তার মোবাইল বন্ধ। এরপর রোববার দিবাগত মধ্যরাতে শাহবাগ থানায় তারেকের মা জিডি করতে গেলে পুলিশ তদন্ত করে জিডি নেয়ার কথা জানায়।

এর মধ্যে মঙ্গলবার তাকে রিমান্ডে নেয়ার খবরও আসে। তবে বুধবার সন্ধ্যায় দিকে তিনি হঠাৎ ফেসবুক লাইভে আসেন।

এসময় তারেক বলেন, ‘আমি গ্রেপ্তার হইনি। আমি এখন আমার বাবার সঙ্গে আছি। আপনারা ভুল খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করবেন না। লিফলেট বা ব্যানার বানানোর কারণে রিমান্ড দেওয়া হবে বা মানুষকে গ্রেপ্তার করা হবে এমন ঘটনা আসলে ঘটে না। আমার গ্র্রেপ্তারের খবরে বাবা-মা, পরিবারের সবাই দুচিন্তা করছিল।...সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন।’

কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখছেন তারেক। বলেন, ‘প্রধানমন্ত্রী যেখানে আশ্বস্ত করেছেন যে, কোটা নিয়ে কমিটি হয়েছে এবং প্রজ্ঞাপন দেওয়া হবে। আপনারা বিশ্বাস রাখতে পারেন। এবং বিশ্বাসে রেখে সেই অনুযায়ী কাজ করতে পারেন। বিভিন্ন মহল না রকম অপপ্রচার চালাচ্ছে এই আন্দোলনের অনুপ্রবেশের জন্য। সেই বিষয়ে আপনারা নজর রাখবেন।’

‘কারণ, এই আন্দোলন ছিলো কোটার ইস্যুতে। এখানে কোন রাজনৈতিক ইস্যু ছিল না। তাই রাজনৈতিক ইস্যু ঢোকে এমন কিছু করবেন না। সবাই ভালো থাকবেন, আমি ভালো আছি।’

তারেকের সম্পূর্ণ বক্তব্য ভিডিওতে দেখুন...

https://www.facebook.com/tartulona/videos/2136187573077837/

অারও পড়ুন : ‘তারেক রহমানকে ফিরিয়ে আনার কাজ চলছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ