শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

এবার কোটা আন্দোলনের নেতা তারিক নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কোটা সংস্কার আন্দোলনের নেতা মো. তারিক রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করছে তার পরিবার। গত শনিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকার জন্যই তাকে তুলে নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে ।

তারিক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী ও কোটা আন্দোলন সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ।

জানা যায়, গতকাল রোববার রাতে তারিকের মা মোছাম্মৎ শাহানা বেগম মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু তারিকের নিখোঁজ হওয়ার ঘটনাস্থল ওই থানাধীন না হওয়ায় পরে তারা রাত সোয়া বারোটার দিকে শাহবাগ থানায় যান। থানা থেকে তাদের একদিন অপেক্ষা করতে বলে তারিকের নাম, ঠিকানা লিখে রাখে।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এ সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে তাদের থানায় জিডি বা মামলা করা হলে বিষয়টি তদন্ত করবেন।

আরও পড়ুন : কোটা নিয়ে স্ট্যাটাস; জাবির ছাত্রীকে ধর্ষণের হুমকি ছাত্রলীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ