বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

ইরাকের দক্ষিণাঞ্চলে দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইরাকে দক্ষিণাঞ্চলে চাকরির জন্য ভিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে বলে সংবাদ দিয়েছে আরব নিউজ।

বিক্ষোভকারীরা শনিবার মন্ত্রণালয়ের সামনে চাকরির জন্য বিক্ষোভ করায় পুলিশ তাদের উপর হামলা চালালে দুইজন নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন।

প্রসঙ্গত, সেখানে জনসাধারণের সেবায় অনিয়ম, দুর্নীতি ও চাকরির প্রতিবাদে ছয় দিনব্যাপী বিক্ষোভ চলছিলো।

বিক্ষোভকারী ও স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের কারণে নিরাপত্তা বাহিনী শহর-ভিত্তিক এলাকাগুলোতে কারফিউ ঘোষণা করেছিলেন।

বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করে সরকারী ভবন ঘেরাও করায় তাদের উপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর প্রধান।

অারও পড়ুন –

ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
দ্রুত বিয়ে করতে যে আমলটি করবেন 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ