শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

দখলদারিত্বের প্রতিবাদে ইসরায়েলি পণ্যে আয়ারল্যান্ডের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইহুদি বাহিনীর হামলার প্রতিবাদে ইসরাইলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আয়ারল্যান্ড।

ইসরাইলি পণ্য বয়কটসহ দেশটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বুধবার একটি প্রস্তাব পাস করেছে আয়ারল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট।

বিলটিতে বিশ্বের অন্যান্য অধিকৃত অঞ্চলের পণ্যের আমদানি-রফতানিতেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানা গেছে।

একইদিন ইসরায়েলের এক নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিস্তিনের গাজা। অবরুদ্ধ গাজায় উৎপাদিত ফল ও সবজি আমদানির ওপর সোমবার নিষেধাজ্ঞা দেয় তেলআবিব।

জবাবে ইসরায়েলি ফল আমদানির ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার গাজার কৃষি মন্ত্রণালয় এ পাল্টা নিষেধাজ্ঞা দেয়।

সূত্র: আলজাজিরা ও আনাদলু এজেন্সি

‌মুক্তিযোদ্ধা কোটা বাদ দেয়া সম্ভব নয়: সংসদে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের যে গ্রামে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি (ভিডিও)
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ