বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

নওয়াজ ফিরলেই নেওয়া হবে কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাজ্য থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এর নেতা নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ। বৃহস্পতিবার (১২ জুলাই) লন্ডন থেকে একটি বিমানে করে রওনা দেন তারা। পরে আবুধাবিতে যাত্রাবিরতি নেন তারা ।

আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই২৪৩ ফ্লাইটে করে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার মধ্যে তাদের বহনকারী বিমানটি লাহোর বিমানবন্দরে অবতরণ করবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, লাহোর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই বাবা ও মেয়েকে গ্রেফতার করা হবে। এরপর হেলিকপ্টারে করে তাদের নেয়া হবে আদিয়ালা কারাগারে।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ দুর্নীতির অভিযোগে গত বছর ক্ষমতাচ্যুত হন। অবৈধ সম্পদ রাখার দায়ে গত ৬ জুলাই আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।

স্মার্টফোনে চার্জ ধরে রাখার ৭ উপায় 
মোবাইলে দ্রুত চার্জ দেবেন যেভাবে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ