শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হল-মার্ক চেয়ারম্যানের ৩ বছর কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় সাজা পেলেন হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম। তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার আগে জেসমিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০১৩ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয়। তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন।

পরে সাতদিন সময় বাড়ানো হলেও নির্ধারিত ৪ ডিসেম্বরের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেয়ায় ১১ ডিসেম্বর দুদক রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে।

বিচারক কারাদণ্ডের পাশাপাশি জেসমিন ইসলামকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন। সাতদিনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় গত ২২ মাস ধরে কারাবন্দি আছেন জেসমিন। তার মধ্যে এই রায়ের জন্য আজ তাকে আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন : হল-মার্ক জালিয়াতির ঘটনায় আংশিক দায়মুক্ত হচ্ছে সোনালী ব্যাংক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ