বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

মুসলিম দেশ উন্নয়নে চীনের ২০ হাজার কোটি ডলার ঋণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশের উন্নয়নে ২০ হাজার কোটি ডলার ঋণ এবং ১০ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে চীন।

এরমধ্যে, ফিলিস্তিনের উন্নয়নের জন্য ১৫০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে চীন। ফিলিস্তিন ছাড়াও জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের ৯ কোটি ১০ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে চীন।

ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের জন্য মোট ৬০০ কোটি ডলার সহায়তার পাশাপাশি এসব দেশের উন্নয়নে ২০ হাজার কোটি ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য এসব অর্থ খরচ করা হবে জানিয়েছে বেইজিং।

মঙ্গলবার বেইজিংয়ে চীন-আরব সহযোগিতা ফোরামের ৮তম মন্ত্রীপর্যায়ের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এ ঘোষণা দেন।

তিনি বলেন, অর্থনৈতিক পুনর্গঠন এবং তেল গ্যাস, পরমাণু এবং জ্বালানি ক্ষেত্রে শিল্প পুনরুজ্জীবনের জন্য এসব লোন ব্যবহার করা হবে।

জিং পিং বলেন, এসব লোন বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হলে তা আরব অঞ্চলে চাকরি বাজার সৃষ্টি করার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনে দেবে।

আরও পড়ুন :


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ