শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এখনো অবিক্রিত হজ ফ্লাইটের সাড়ে ১২ হাজার টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হচ্ছে শনিবার (১৪ জুলাই)। কিন্তু এখন পর্যন্ত অবিক্রিত রয়েছে বিমানের হজ ফ্লাইটে সাড়ে ১২ হাজার টিকিট। তাই সুষ্ঠু হজযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দ্রুত টিকিট সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুসারে এ বছর ভিসার আগেই সব এজেন্সিকে তাদের যাত্রীদের টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়। এ সত্ত্বেও ২৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন হজ ফ্লাইটের টিকিট এখনো নেয়নি কিছুসংখ্যক হজ এজেন্সি। প্রায় সাড়ে ১২ হাজার টিকিট এখনো অবিক্রিত রয়েছে।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ বছর সৌদি সরকার নির্ধারিত স্লটের বাইরে অতিরিক্ত কোনো হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না বলে অবহিত করেছে। এমতাবস্থায় সুষ্ঠু হজযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে দ্রুত টিকিট সংগ্রহে বিমানের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।

হজযাত্রায় এখনো ১৪ হাজার টিকিট নেয়নি বিভিন্ন এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ