শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সৌদিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে একটি চেক পয়েন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়াও হামলাকারী দুজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত বাংলাদেশির নাম-পরিচায় এখনো জানা  যায়নি।

রোববার বিকেলে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদহ এলাকার একটি চেক পয়েন্টে এই  হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে।

জানা যায়, স্থানীয় সময় রোববার বিকেল পৌনে ৪ টায় ওই চেক পয়েন্টে তিন জঙ্গি হামলা চালায়। হামলায় সৌদি নিরাপত্তা অফিসার সুলাইমান আবদুল আজিজ আল আবদালিতফ নিহত হন।

হামলার সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়ে। এসময় গোলাগুলিতে তিন হামলাকারীর মধ্যে দু’জন মারা যায়। অপর একজন আহত হয়েছে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ