শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাংলাদেশের মাটিতে জাকির নায়েকের স্থান হবে না: এইচ টি ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের টিভি লেকচারার জাকির নায়েককে কখনও বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

শনিবার দুপুরে দিল্লির গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে এক মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই এইচ টি ইমামকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

জাকের নায়েককে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে কিনা; শনিবার দিল্লিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম জানান, তাকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। এ ব্যাপারে ভারতের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমরা পুরোপুরিভাবে ভারতকে সহযোগিতা দেব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সংকল্পবদ্ধ সরকার। আমাদের প্রতিবেশি দেশগুলোর কাছে শত্রুভাবাপন্ন-এমন কাউকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।’

এদিকে মালেয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েককে ভারতে পাঠানো হবে না বলে শুক্রবার (৬ জুলাই) স্পষ্ট জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তার দাবি, জাকির মালয়েশিয়ায় যাওয়ার পর কোনও সমস্যা তৈরি হয়নি। তাই তাকে সেদেশে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান তিনি।

আরও পড়ুন : জাকির নায়েকের সঙ্গে মাহাথির মুহাম্মদের সৌজন্য সাক্ষাৎ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ