শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিপুল ভোটে পুনরায় বিজয়ী হওয়ার পর সোমবার নতুন করে শপথ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। নতুন করে শপথ নেয়ার মাধ্যমে তিনি তুরস্কের একক ক্ষমতার অধিকারী হলেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে তার এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এর আগে গত বছর দেশটিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সংক্রান্ত এক বিল পাস করাতে সক্ষম হন এরদোগান। এর ফলে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্বাহী ক্ষমতা পেলেন তিনি। এরমধ্যে দেশটির মন্ত্রীসভার নেতৃত্ব এবং রাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পেলেনিএরদোগান।

এরদোগানের অভিষেক অনুষ্ঠানে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোগান। ২০১৪ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ২০০৩ সাল থেকে দীর্ঘ ১১ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এরদোগান।

আরও পড়ুন : এরদোগানের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের আম!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ