শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পানামা-প্যারাডাইস পেপার্সে নাম থাকা ৭ জনকে দুদকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সে নাম এসেছে এমন বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে সাতজনকে মুদ্রা পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক এসএম আখতার হামিদ ভূঞার স্বাক্ষরে বৃহস্পতিবার ওই সাতজনের নামে আলাদা নোটিশ পাঠানো হয় বলে কমিশনের উপপরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, পানামা পেপার্স কেরেঙ্কারিতে চার জনকে ১৬ জুলাই এবং প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে তিনজনকে ১৭ জুলাই তলব করা হয়েছে।

পানামা পেপার্সে নাম আসা চারজন হলেন- ইউনাইটেড গ্রুপের হাসান মাহমুদ রাজা এবং তিন পরিচালক খোন্দকার মইনুল আহসান, আহমেদ ইসমাইল হোসেন ও আকতার মাহমুদ।

প্যারাডাইস পেপার্সে নাম আসা তিনজন হলেন- ডব্লিউএমভি লিমিটেডের এরিক জোহান অ্যান্ডারস উইলসন, ইন্ট্রেপিড গ্রুপের ফারহান আকিবুর রহমান ও সেলকন শিপিং কম্পানি মাহতাবা রহমান।

আরও পড়ুন : প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি : বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্তে নামছে দুদক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ