শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, সাংবাদিকের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় সাংবাদিক শামীমা বিনতে রহমানের নামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার জন্য এজাহার দেওয়া হয়েছে। পুলিশ বলেছে, আইজিপি অনুমতি দিলে এটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

শুক্রবার (৬ জুলাই) রাতে ছাত্রলীগ নেতা মো. ফুয়াদ হোসেন, মো. সুজন শেখ, এম. সাচ্চু আহমেদ ও মো. আহসান হাবীব সজীব রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন।

৫৭ ধারার অপব্যবহার রুখতে গত বছর আওয়ামী লীগের তৃণমূল নেতাদের নির্দেশ দেওয়া হয়, এই ধারায় মামলা করতে হলে কেন্দ্রীয় আওয়ামী লীগের পূর্বানুমতি নিতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকরা নিরলস পরিশ্রম করেন, তাই তাদের মর্যাদা রক্ষা করতে একইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করতে হলে সংশ্লিষ্ট থানাকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) অনুমতি নিতে হবে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ জুলাই রাতে শামীমা বিনতে রহমান তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু মিথ্যা, অশ্লীল ও মানহানীকর বক্তব্য দেন- যা একজন প্রধানমন্ত্রী ও নারী হিসেবে তার জন্য চরম অবমাননাকর এবং ভাবমূর্তির প্রতি চরম আঘাত হানে। এর মাধ্যমে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় অপরাধ করেছেন।

এই প্রসঙ্গে শাহবাগ থানার ও‌সি তদন্ত জাফর আলী বিশ্বাস সারাবাংলাকে ব‌লেন, এজাহার হ‌য়ে‌ছে, সি‌নিয়র‌দের স‌ঙ্গে কথা ব‌লে মামলা কার্যকর হ‌বে।

আরও পড়ুন : দুই মামলায় জামিন পাননি খালেদা জিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ