শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ষড়যন্ত্র দূর করে পদ্মা সেতু এখন দৃশ্যমান: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সব ষড়যন্ত্র দূর করে পদ্মাসেতু এখন দৃশ্যমান। উন্নয়নের গতিধারাও এগিয়ে চলছে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রতিবেশি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের অধিকার আদায় করছে সরকার।

৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সেনানিবাস সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, স্বশস্ত্র বাহিনীর উন্নয়ণে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পিজিআর সদস্যদের আবাসনে ১৪ তলা ভবন নির্মান করা হচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু এখন দৃশ্যমান। অথচ এক বিশিষ্ট ব্যক্তির ব্যক্তিগত আক্রোসের কারণে পদ্মাসেতুর অর্থায়ণ বন্ধ করতে চেয়েছিলো বিশ্বব্যাংক।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও প্রতিবেশী দেশের সাথে বিভিন্ন সমস্যা সমাধান করা যায় সে দৃষ্টান্ত বাংলাদেশ স্থাপন করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্বশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বাহিনীর চেইন অব কমান্ড মেনে চলতে পিজিআর সদস্যদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ