শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

নওয়াজের ১০ বছর, মেয়ের ৭ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর ডন নিউজ-এর।

দুর্নীতি মামলায় শুক্রবার পাকিস্তানের একাউন্টিবিলিটি কোর্ট এ রায় দিয়েছে।

খবরে বলা হয়, কারাদণ্ডর পাশাপাশি নওয়াজকে ৮ মিলিয়ন পাউন্ড (প্রায় ৯০ কোটি টাকা) ও মেয়ে মরিয়মকে ২ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৩ কোটি টাকা) জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, দেশটির জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে রায় ঘোষণা করা হলো। গত বছর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছিলেন নওয়াজ।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফের বিরুদ্ধে মোট চারটি মামলা হয়েছে। শুক্রবার যে মামলাটির রায় হয়েছে, তা এগুলোরই একটি।

আরও পড়ুন : যে কারণে নওয়াজের কাঁধে জুতার বাড়ি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ