শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

হাঁটতে গিয়ে পা ভাঙলেন সমাজকল্যাণমন্ত্রী মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে বাঁ পায়ের হাড় ভেঙে গেছে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

আজ সকালে রাস্তায় হাঁটতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি। চিকিৎসার জন্য তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে হাঁটতে বেরিয়েছিরেন। রাস্তায় পিচ্ছিল থাকায় হঠাৎ করেই পড়ে যান রাশেদ খান মেনন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, তিনি ভোরে একা হাঁটতে বেরিয়েছিলেন। বৃষ্টি হওয়ায় পিচ্ছিল রাস্তায় পড়ে যান তিনি। এতে তার বাঁ পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে গেছে।

পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা সার্জারি করার পরামর্শ দিয়েছেন। শিগগিরই সার্জারি করা হবে বলে জানান তিনি।

স্বল্পমূল্যে মাদরাসার ছাত্রদের আইডি কার্ড ছাপছে লুবাবা গ্রাফিক্স

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ