শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির প্রতিবাদ সমাবেশ ৭ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা থাকলেও হয়নি। ফলে প্রতিবাদ সমাবেশের নতুন দিন ঘোষণা করেছে দলটি। নতুন ঘোষিত দিন অনুযায়ী আগামী ৭ জুলাই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, ‘বিএনপির উদ্যোগে আজকের প্রতিবাদ সমাবেশটি আগামী ৭ জুলাই (শনিবার) দুপর দুইটায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। একই দাবিতে আগামী ৯ জুলাই (সোমবার) ঢাকাসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে।

উক্ত প্রতীকি অনশন কর্মসূচিটি ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ইতোমধ্যে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-রমনায় এবং ঢাকা মহানগর নাট্যমঞ্চে উক্ত প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ঢাকায় উক্ত দুই স্থানের মধ্যে যেকোনো একটিতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে।‘

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়ার জন্য অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ৩০০ আসনে বিএনপির খসড়া তালিকায় আছেন যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ