শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

টঙ্গী মাঠে বিশৃঙ্খলা; মিরপুরে জোড় শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গী প্রতিনিধি : আজ (বৃহস্পতিবার) টঙ্গীর ইজতেমা মাঠে জোড়ে বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগ উঠেছে। জানা যায়,  নিয়মতান্ত্রিকভাবে প্রতি বৃহস্পতিবার রাতে টঙ্গী ইজতেমা মাঠে শবগুজারি অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, দিল্লির নেজামুদ্দীনের জিম্মাদার মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারী দাবীদার তাবলীগী সাথীরা ইজতেমা মাঠে ত্রৈমাসিক জোড় ঘোষণা করেন।  আগামীকাল শুক্রবার থেকে ২ দিনের এ জোড় শুরু হওয়ার কথা ছিল।

জোড়কে কেন্দ্র করে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী দাবীদার তাবলীগের সাথীরা এবং  শবগুজারিতে অংশ নেওয়ার জন্য মাদরাসার ছাত্র ও ওলামায়ে কেরাম  টঙ্গী মাঠে জড়ো হতে থাকে।

এ ঘটনায় টঙ্গী ইজতেমা ময়দানে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। পরে পুলিশ ও পাহারায় নিয়োজিত কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী দাবীদার তাবলীগী সাথীদের মিরপুরে জোড় করার ব্যাপারে আহ্বান জানায়।

ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি এখন শান্ত। তবে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না!

উল্লেখ্য, ৬ জুলাই থেকে টঙ্গীর ময়দানের টিনশেড মসজিদে ২ দিনব্যাপী শবগুজারী হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষ্যে আজ দুপুর থেকেই সেখানে তাবলীগের সাথীরা উপস্থিত হতে শুরু করেছেন।

সর্বশেষ খবর পাওয়া পর‌্যন্ত জানা যায়, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী দাবীদার  তাবলীগী সাথীরা মিরপুরে জাড়ের স্থান ঘোষণা করেছেন। মিরপুরে অগামীকাল থেকে ২ দিনব্যাপী জোড় অনুষ্ঠিত হবে।

দাওয়াত ও তাবলীগের নীতি ও আদর্শ এবং মাওলানা সাদ প্রসঙ্গ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ