শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

ঢামেকে চিকিৎসা নিচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাণ্ডাজনিত কারণে নাক, গান ও গলা ব্যাথায় ভুগছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

গত দুইদিন ধরে তিনি ঠাণ্ডাজনিত বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। বর্তামানে তার দেখভাল করছেন ডা. মো. আবু ইউসুফ ফকির। তিনি ঢামেকের নাক, কান ও গলা বিভাগের প্রধান।

বুধবার ( ৪ জুলাই) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, দুইদিন ধরে স্যার অসুস্থ। ঠাণ্ডাজনিত কারণে নাক, কান ও গলা ব্যাথায় ভুগছেন তিনি।

তিনি জানান, এসব সমস্যার সঙ্গে জ্বরও আছে মন্ত্রীর। স্যার অফিসও করতে পারছেন না। দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য স্যার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির সঙ্গে কাদের সিদ্দিকীর জোট

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ