শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জামায়াতকে ছাড়াই ২০ দলের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামকে ছাড়াই ২০ দলীয় জোটের বৈঠক হল।

সোমবার রাতে নগরীর কাজিটুলার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত বাদে জোটের শরিক দলের প্রায় সব নেতাই উপস্থিত ছিলেন।

বৈঠকে জামায়াতকে দাওয়াত দেয়া নিয়ে দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, ‘জামায়াতকে দাওয়াত দেয়া হয়েছে, ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেননি।’

অপরদিকে সিলেট মহানগর জামায়াতের আমীর ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জোটের কোনো বৈঠক ছিল না। বৈঠক হলে অবশ্যই আমরা জানতাম ও থাকতাম।’

আসন্ন সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপি আরিফুল হককে মনোনয়ন দিলেও জামায়াতের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাগরিক ফোরামের ব্যানারে মেয়র প্রার্থী মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

সোমবারের জোটের বৈঠক নিয়ে কথা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের সঙ্গে। তিনি বলেন, আগামী বৃহস্পতিবারও জোটের বৈঠক হবে।

‘গত রাতে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, এখনও জামায়াতকে জানানো হয়নি। বৈঠকের ব্যাপারে জানানো হবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ