শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আগাছা পরিষ্কার করেই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘দেশের উন্নয়ন করতে গেলে কর্মক্ষেত্রে অনেক বাধা আসবে, বিপদ আসবে। দেশের ক্ষতি করে- এমন মানুষও দেশে জন্মায়। এসব আগাছা পরিষ্কার করে এগিয়ে যেতে হবে।’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি আরও বাড়ানো এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘সাহস নিয়ে কাজ করলে কোনো কিছুই বাধা হতে পারে না। যেমন পদ্মা সেতু আমাদের সবচেয়ে বড় প্রমাণ। একটা কাজই আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফল আমরা পাচ্ছি। প্রশাসনে কাজের মান ভালো হচ্ছে। কাজের মান উন্নতি হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে এ দেশের মানুষকে উন্নত জীবন দেয়া। আন্তরিকতা থাকলে যে কোনো বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব। আমরা তা প্রমাণ করেছি।’

তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। এটা কিন্তু ভোগ বিলাসের জন্য নয়। মানুষের সেবা করার জন্যই আমরা রাজনীতি করি।’

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমত অারা সাদেক, মন্ত্রিপরিষদ সচিব সফিউল আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ